নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: রবিবার ৭,জুন :: ঘাটাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিশ্চিন্দিপুর এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালায়। অভিযানের সময় দোকান থেকে অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে রাখা মদ উদ্ধার করা হয়।
পুলিশ চায়ের দোকানের মালিক আবির দলুই (৩২) নিশ্চিন্দিপুর গ্রাম থেকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ । অভিযানে তাঁর দোকান থেকে ১৮ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল দেশি মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিচারিক আদালতে পেশ করা হবে।

