বৈদ্যুতিক ট্রান্সমিটারের নীচে পোল্ট্রি মুরগি কাটার ব্যবসা এবং যাত্রী বিশ্রামাগার দখল করে বেচা কেনার অভিযোগে ফালাকাটার উমাচরণপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: রবিবার ৭,জুন :: বৈদ্যুতিক ট্রান্সমিটারের নীচে পোল্ট্রি মুরগি কাটার ব্যবসা এবং যাত্রী বিশ্রামাগার দখল করে বেচাকেনার অভিযোগে ফালাকাটার উমাচরণপুরের ৯ মাইল এলাকায় অভিযান চালাল বিজেপি মহিলা মোর্চা। সংগঠনের সদস্যরা সংশ্লিষ্টদের সতর্ক করে দখলমুক্ত করার উদ্যোগ নেন।

অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রান্সমিটারের গা ঘেঁষে মুরগির ব্যবসা চলায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। পাশাপাশি বিদ্যুৎ দফতরের কাজেও সমস্যা হচ্ছিল। বিজেপি মহিলা মোর্চার হস্তক্ষেপে ব্যবসায়ীকে স্থানটি খালি করার নির্দেশ দেওয়া হয়।অন্যদিকে, যাত্রী বিশ্রামাগার দখল করে ব্যবসা চালানোর অভিযোগ ওঠে এক প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে। তবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁকে বিশ্রামাগার খালি করে সীমিত পরিসরে ব্যবসা চালানোর পরামর্শ দেওয়া হয়। তিনি তা মেনে নেন।

এ ছাড়া ৯ মাইল তিনবাত্তি মোড়ে রাস্তার উপর যানবাহন দাঁড় করিয়ে যাত্রী তোলার বিরুদ্ধেও সরব হয় মহিলা মোর্চা। মোড়ে স্থায়ী ট্রাফিক কর্মী নিয়োগের দাবিও তোলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 20 =