নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুর দুয়ার :: রবিবার ৭,জুন :: সেণ্ট্রাল ডুয়ার্সে বাসরা নদীতে পাকাপোক্ত বাঁধ নির্মাণ হবে । সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় পরিদর্শনে গিয়ে একথা জানালেন মন্ত্রী বিশাল লামা।
সেচ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ার দের নিয়ে সেন্ট্রাল ডুয়ার্সের বাসরা নদী সংলগ্ন এলাকা পরিদর্শনে যান মন্ত্রী বিশাল লামা।
এই বিষয়ে উল্লেখ্য দীর্ঘদিন থেকে বাসরা নদীতে বাঁধের দাবি করে আসছে সেন্ট্রাল ডুয়ার্সের বাসিন্দারা। বাসরা নদীর ভাঙ্গনে এখন ওবধি অনেকের বাড়ি ঘর, জমি, সুপারি বাগান বাসরা নদী গর্ভে চলে গিয়েছে। বর্ষা এলেই আতঙ্কে দিনযাপন করে সেন্ট্রাল ডুয়ার্সের বাসিন্দারা।
এর পূর্বে একাধিক বার এলাকার সমস্যা নিয়ে সরব হয়েছিল বিধায়ক বিশাল লামা কিন্ত ঐ সময় পূর্বের সরকার এই সমস্যা সমাধানে কর্ণপাত করেনি। রাজ্যে পরিবর্তন সরকার হ ওয়ার পর মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজের বিধানসভা এলাকায় ফিরে প্রথম সেন্ট্রাল ডুয়ার্সে পরিদর্শনে আসেন মন্ত্রী বিশাল লামা।
এদিন মন্ত্রী বিশাল লামা জানান এখানে বাঁধ নির্মাণ হবে এছাড়া বর্ষার পূর্বেই প্রোটেকশনের কাজ শুরু হবে যাতে নতুন করে আর কারো বাড়ি ঘর, জমি, নদী গর্ভে চলে না যায়।

