কোচবিহার জেলা আইএনটিইউসি কমিটির ডাকে মাথাভাঙ্গা ঝংকার ক্লাবে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ৭,জুন :: কোচবিহার জেলা আইএনটিইউসি কমিটির ডাকে মাথাভাঙ্গা ঝংকার ক্লাবে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যে ৫০ বছর কংগ্রেস দল ক্ষমতায় নেই তবুও “শ্রমিকের অধিকার আমাদের অঙ্গীকার” আইএনটিইউসি তার নীতি আদর্শে শ্রমিক শ্রেণীর স্বার্থে লড়াই করে চলছে।

কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থ বিরোধী যে চারটি লেবার কোড চালু করতে চাইছে আমরা তার বিরোধ করি। বর্তমান কেন্দ্রীয় রাজ্য সরকার শ্রমিক স্বার্থে লড়াই আন্দোলনকে কোনরকম সহযোগিতা করবে না বলে আমরা মনে করি।

বিগত দিনে তৃণমূল সরকার শ্রমিক শ্রেণীকে লড়াই আন্দোলনে শামিল হতে দেয়নি, বর্তমান প্রেক্ষাপটে এই সমস্ত বিষয়ে আলোচনা করে শ্রমিকদের স্বার্থে লড়াই আন্দোলনকে জোরদার করতে হবে এবং সকল শ্রমিকদের আইএনটিইউসি’র পতাকা তলে সংগঠিত করে আন্দোলন জোরদার করতে হবে।

আজকের সভায় এক ঝাঁক তরুণ প্রজন্ম কংগ্রেস দলে যোগদান করে। সবাই উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইএনটিইউসি সভাপতি বিশ্বজিৎ সরকার, মাথাভাঙ্গা দুই নং ব্লক আইএনটিউসি সভাপতি সুরেশ চন্দ্র বর্মন,

মেখলিগঞ্জ ব্লক আইএনটিউসি সভাপতি জাকির হোসেন,মাথাভাঙ্গা এক নং ব্লক আইএনটিউসি সভাপতি এরশাদ মিয়া, জেলা আইএনটিইউসি সম্পাদক পঙ্কজ রায়, সঞ্জিৎ দে সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + ten =