থাইল্যান্ডের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রের তদন্তে উঠে আসা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন পুলিশ কর্মকর্তা রবি দেওলিয়াকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৮,জুন :: থাইল্যান্ডের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রের তদন্তে উঠে আসা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন পুলিশ কর্মকর্তা রবি দেওলিয়াকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে তাঁকে ঘিরে ছিল কৌতূহল ও চর্চার আবহ।আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। তবে সংক্ষিপ্তভাবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, তাঁকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে।

তাঁর কথায়, ‘‘আমাকে ফাঁসানো হচ্ছে, এর পিছনে ষড়যন্ত্র রয়েছে।’’ তদন্তকারী সংস্থার দাবি, নারী পাচার সংক্রান্ত একটি বৃহত্তর চক্রের খোঁজে নেমে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র হাতে এসেছে। সেই সূত্র ধরেই প্রাক্তন পুলিশ কর্তার ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়।

বর্তমানে তাঁর সঙ্গে চক্রের সম্ভাব্য যোগাযোগ, আর্থিক লেনদেন এবং অন্যান্য ব্যক্তির যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

একসময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এক প্রাক্তন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল।

তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও নতুন তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে । এদিকে, আদালতের নির্দেশ ও তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে সকলের*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eleven =