লাভপুরের শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদের ঘরে একটি আলমারি থেকে দুটি বোম উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাভপুর   :: মঙ্গলবার ১০,জুন ::   লাভপুরের শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদের ঘরের একটি আলমারি থেকে দুটি বোম উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কয়েকজন ছাত্র ঘরটি খুলতে গিয়ে আলমারির ভিতরে বোম সদৃশ বস্তু দেখতে পান। এরপরই বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং খবর দেওয়া হয় লাভপুর থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোম দু’টি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলি সাধারণত বিভিন্ন উৎসবে জোরালো শব্দবাজি হিসেবে ব্যবহৃত হয়।
তবে সেগুলি কীভাবে ছাত্র সংসদের ঘরের আলমারিতে এল এবং কারা সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলেজের অধ্যক্ষ নিশিথনাথ চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের ঘরটি বন্ধ অবস্থায় ছিল। বিশেষ প্রয়োজনে কয়েকজন ছাত্র ও এক কর্মী ঘরটি খুলে আলমারি খোলার সময় বোম দু’টি দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twelve =