মন্ত্রিসভা নিয়ে পশ্চিমবঙ্গে চলছে ট্রাই এন্ড এরর মেথড – এবার গুরুত্বপূর্ণ দপ্তর পাচ্ছেন নতুনরা – বিজেপি আরএসএস মেলবন্ধন ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা  :: মঙ্গলবার ১০,জুন :: দীর্ঘদিন পর রাজ্যে পালাবদলের পর এই মন্ত্রিসভা গঠনের মাধ্যমে প্রশাসন ও সংগঠন—উভয় ক্ষেত্রেই বিজেপির লক্ষ্য স্পষ্ট |

শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিজেপি এবার শিক্ষা দপ্তরকে দুই ভাগে ভাগ করেছে। উচ্চশিক্ষা পাচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষা দপ্তর সামলাবেন উত্তরবঙ্গের বিজেপি নেতা দীপক বর্মন।

সঙ্ঘ ও বিজেপির আদর্শগত মাপকাঠিতে এই দুই নেতার নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি এবং বাম-তৃণমূল জমানার প্রভাব কাটিয়ে নতুন শিক্ষানীতি ও পাঠ্যক্রম প্রণয়নই হবে তাঁদের প্রধান চ্যালেঞ্জ |

দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ দফতর। অগ্নিমিত্রা পাল নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়নের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া খাদ্য ও সরবরাহ এবং ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন।

যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ ক্রীড়া, যুব বিষয়ক এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব পাচ্ছেন। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে পর্যটন দপ্তর এবং অর্জুন সিংহকে পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী হিসেবে দুধকুমার মণ্ডলের নাম নিয়েও আলোচনা চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =