এবার এয়ারপোর্টে নজরদারি সিআইডির – অভিষেক বিমান বন্দরে নামলেই খবর পাবে সিআইডি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা  :: মঙ্গলবার ১০,জুন ::  সিআইডির (CID) তলব সত্ত্বেও টানা তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। তৃতীয়বার দিল্লিতে থাকার কারণ দর্শিয়ে সময় চেয়েছেন। এই পরিস্থিতিতে এবার অভিষেকের ওপর নজরদারি বাড়াতে সরাসরি এয়ারপোর্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছে সিআইডি |

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার সঙ্গে সঙ্গেই যাতে সিআইডিকে দ্রুত অবহিত করা হয়, সেই মর্মে মৌখিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে বার্তা দেওয়া হয়েছে।

অর্থাৎ, অভিষেক কলকাতায় পা রাখা মাত্রই যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ বা তলব করা হতে পারে, তা কার্যত স্পষ্ট |

সিআইডির এই তলব থেকে রক্ষাকবচ পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক মহলের মতে, হাইকোর্টের আজকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ এবং অভিষেকের ভবিষ্যৎ। সিআইডি একদিকে যখন কড়া অবস্থান নিয়েছে, অন্যদিকে হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন অভিষেক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 7 =