নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১০,জুন :: এবার প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গো ডাউনে উদ্ধার ত্রাণ সামগ্রী, এই সামগ্রী পাচারের অভিযোগ ।
দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনায় প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার এর একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হওয়ার অভিযোগ উঠেছে।
বিজেপি কর্মীদের দাবি, ত্রাণসামগ্রী পাচারের সময় তারা হাতেনাতে ঘটনাটি ধরে ফেলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি একটি ছোট হাতি (মালবাহী) গাড়িতে করে গোডাউন থেকে বিভিন্ন সামগ্রী সরিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপি কর্মীদের নজরে বিষয়টি আসে।
তাদের সন্দেহ হওয়ায় গাড়িটিকে তাড়া করা হলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।এরপর বিজেপি কর্মীরা গোডাউনে ঢুকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, বিভিন্ন গোষ্ঠীর নথিপত্র, ফাইল এবং ভোটার তালিকা দেখতে পান বলে দাবি করেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোডাউনটি সিল করে দেয় এবং তদন্ত শুরু করে।

