নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১১,জুন :: বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ বা গ্রেপ্তার করা যাবে না। তবে এই মামলার তদন্তে অভিষেককে সিআইডির সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে।
শুরুতেই বিচারপতি কৌশিক চন্দের প্রশ্নের মুখে পড়েন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। বিচারপতি স্পষ্ট জানতে চান, অভিষেক হাজিরা এড়িয়ে চলছেন কেন এবং তিনি ঠিক কবে সিআইডির মুখোমুখি হবেন। ১০ মিনিটের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেন বিচারপতি।
পরিস্থিতি বুঝে অভিষেকের আইনজীবী জানান, আজ, বৃহস্পতিবার বিকেল ৬টায় সিআইডি আধিকারিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে সিআইডি যখনই ডাকবে, অভিষেক তখনই তদন্তের স্বার্থে হাজিরা দেবেন বলেও আদালতকে আশ্বস্ত করেন তিনি।

