প্রতিবন্ধী পুরুষ ব্যক্তির নামে ব্যাংক একাউন্ট খুলে লক্ষীর ভান্ডারের টাকা তুলে নিত এক তৃণমূল নেতা !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোকনগর :: বৃহস্পতিবার ১১,জুন :: চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর কাঁকপুল এলাকায়। ২০২১ সাল থেকে চলতি বছর পর্যন্ত লক্ষীর ভান্ডারে টাকা প্রতি মাসে নিয়ম করে ঢুকেছে অশোকনগরের বাসিন্দা বিমল দাসের একাউন্টে।

তবে তার ব্যাংকের বই নিজের কাছে রেখে দিয়েছিল এলাকার কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা সমীর দে। পাশাপাশি প্রতিবন্ধী বিমলের আবাস যোজনার ঘরের টাকাও ২০১৮ সাল থেকে এখনো সম্পূর্ণ দেয়নি এই নেতার কারণে সে কারণে তার বাড়ির কাজও অসম্পূর্ণ রয়েছে ।

এমন সমস্ত অভিযোগ তুলে মঙ্গলবার রাতে অভিযুক্তদের বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দারা। অভিযুক্ত বাড়িতে না থাকায় তাদের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম । খবর পেয়ে ঘটনাস্থলে এসে অশোকনগর থানার পুলিশ অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 7 =