জাতীয় সড়কের ধারে ঝোপ থেকে উদ্ধার পচাগলা দেহ, নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যোগ কিনা খতিয়ে দেখছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১১,জুন :: জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল থানার শাওরগাছি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ এলাকার বাসিন্দারা জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন ঝোপের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন।দেহ থেকে দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপরই খবর দেওয়া হয় চাঁচল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতদেহটি দিন চারেক আগের। দেহে পচন ধরেছে এবং শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।

মৃতের পকেট থেকে একটি মোটরবাইকের চাবি-সহ কয়েকটি সামগ্রী উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙার এক স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

ব্যবসার সূত্রে তিনি নিয়মিত চাঁচলে আসতেন বলেও জানা গিয়েছে। উদ্ধার হওয়া দেহটি ওই নিখোঁজ ব্যবসায়ীর কি না, তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিতকরণ মেলেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =