কলকাতায় ফিরে সিআইডির তলবে ভবানী ভবনে অভিষেক – কড়া নিরাপত্তায় জল্পনা তুঙ্গে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১১,জুন :: কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে ভবানী ভবনে সিআইডি-র দপ্তরে হাজিরা দিতে হবে।

আদালতের এই নির্দেশ আসার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অভিষেক কি বিমানবন্দর থেকে সরাসরি নিজের বাড়িতে যাবেন, নাকি আইনি বাধ্যবাধকতা মেনে সোজা ভবানী ভবনের পথে পা বাড়াবেন? অভিষেককে কেন্দ্র করে ভবানী ভবন চত্বরে এখন সাজ সাজ রব।

দিল্লির রাজনৈতিক কর্মসূচি শেষে কলকাতায় ফেরার পর অভিষেক ব্যানার্জি আজই সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দেবেন কি না, তা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

যদিও তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হাজিরার বিষয়ে কোনও নিশ্চিত ঘোষণা সামনে আসেনি, তবু প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নজর রয়েছে।

এদিকে সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে ভবানী ভবন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি। অতিরিক্ত পুলিশ মোতায়েন, ব্যারিকেড, প্রবেশপথে নজরদারি এবং সাংবাদিকদের উপস্থিতি— সব মিলিয়ে এলাকায় বাড়তি তৎপরতা চোখে পড়ছে।

এই  মাত্র পাওয়া খবরে জানা গেছে অভিষেক ব্যানার্জি সি আই ডির তলব মেনেই ভবানী ভবনে হাজিরা দিয়ে এলেন | বৃহস্পতিবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরার পরই সোজা নিজের কালীঘাটের বাসভবনে যান তিনি।

এরপর বিকেল পৌনে ৬টা নাগাদ সেখান থেকে বেরিয়ে সোজা ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন অভিষেক। ৫টা ৫০ মিনিট নাগাদ তাঁর গাড়ি সিআইডি  দপ্তরে প্রধান ফটকে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 14 =