জল্পনা উড়িয়ে দিল্লির কংগ্রেস জানালো তৃণমূলের সংযুক্তি সমন্ধে কোনো আলোচনা কংগ্রেসে হয়নি বললেন কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল

কুমার পঙ্কজ  :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বৃহস্পতিবার ১১,জুন :: বৃহস্পতিবার জল্পনা সম্পূর্ণভাবে খারিজ করে দিল কংগ্রেস হাইকমান্ড জানালো তৃণমূলের কংগ্রেসে সংযুক্তির কোনো আলোচনা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে হয়নি ।

এদিন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও ধরণের রাজনৈতিক সংযুক্তির জল্পনা ভিত্তিহীন এবং ‘ভুয়ো’।জয়রাম রমেশ এই প্রসঙ্গে আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, “বিভিন্ন মহলে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সোনিয়া গান্ধি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ৪০ বছরের পুরনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

তাঁদের মধ্যে ব্যক্তিগত ও সৌজন্যমূলক অনেক আলোচনা হয়েছে, কিন্তু কংগ্রেস ও তৃণমূলের মিশে যাওয়ার যে দাবি করা হচ্ছে, তা পুরোপুরি ভুল।”

আপাতত তৃণমূলের সঙ্গে রাজনৈতিক ভাবে মিশে যাওয়ার জল্পনাকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে কংগ্রেস তার নিজস্ব সাংগঠনিক কর্মসূচি ও বিরোধী আন্দোলনের ওপরই মনোযোগ কেন্দ্রীভূত করছে।

তৃণমূল ও কংগ্রেসের এই সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ যে নিছক রাজনৈতিক বা ব্যক্তিগত স্তরে ছিল, এই বক্তব্যের মধ্য দিয়ে কংগ্রেস তা স্পষ্ট করে দিল।

আজ দিল্লিতে ইন্দিরা ভবনে কংগ্রেসের যে মিটিং ছিল সে বিষয়ে কনগ্রেস মুখপাত্রের বক্তব্য মূলত আগামী দিনের জাতীয় রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

দেশজুড়ে মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, নিট পরীক্ষার বিতর্কিত কেলেঙ্কারি এবং অন্যান্য জন-গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দল। কেসি বেণুগোপাল নিশ্চিত করেছেন যে, কংগ্রেসের এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো আলোচ্যসূচিই ছিল না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =