সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ১২,জুন :: ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইতিহাস লেখা হল। মাত্র ১৭ বছর বয়সে মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা
বিশ্বমঞ্চে নেমে এমন এক কীর্তি গড়লেন, যা প্রায় এক শতাব্দী ধরে অটুট ছিল। ২০২৬ এর ফিফা বিশ্এবকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমে তিনি হয়ে গেলেন বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার।
মেক্সিকো সিটির ঐতিহাসিক Estadio Azteca-তে আয়োজিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২–০ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের ৬৫তম মিনিটে মোরাকে নামান কোচ জেভিয়ার অগুয়ারে ।
সেই মুহূর্তেই তৈরি হয় ইতিহাস। ১৭ বছর ২৪০ দিন বয়সে মাঠে নেমে মোরা ভেঙে দেন ১৯৩০ সাল থেকে টিকে থাকা মেক্সিকোর কনিষ্ঠতম বিশ্বকাপ ফুটবলারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ম্যানুয়েল রসার্সের -এর নামে।
চিয়াপাসে জন্ম নেওয়া মোরা উঠে এসেছেন ক্লাব তুজিযানা যুব একাডেমি থেকে। খুব অল্প বয়সেই সিনিয়র ফুটবলে নিজের জায়গা করে নেন এবং জাতীয় দলের নজরে আসেন। বিশ্বকাপের আগেই তিনি মেক্সিকোর অন্যতম উদীয়মান প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
এই উদ্বোধনী ম্যাচটি ছিল আবেগ, নাটকীয়তা ও রেকর্ডে ভরা। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করে। ম্যাচে একাধিক লাল কার্ডও দেখা যায়— যা উদ্বোধনী ম্যাচের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে আলোচনায় আসে।
বয়স: ১৭ বছর ২৪০ দিন – দেশ: মেক্সিকো – রেকর্ড: বিশ্বকাপে মেক্সিকোর সর্বকনিষ্ঠ অভিষেককারী – ভাঙলেন: ১৯৩০ সালের রেকর্ড (৯৬ বছর পুরোনো) । ম্যাচ: মেক্সিকো ২–০ দক্ষিণ আফ্রিকা
ফুটবল মহলের অনেকের মতে, এই বিশ্বকাপ হয়তো শুধুই মেক্সিকোর যাত্রা নয়— বরং মোরা নামের নতুন এক তারকার জন্মের মঞ্চও হয়ে উঠতে পারে।

