নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: শুক্রবার ১২,জুন :: বারাসাত পৌরসভার বিরুদ্ধে এবার ত্রান চুরির অভিযোগ উঠল। তবে এবার আর শুধু ত্রিপল বা বালতি না, হাঁড়ি, কড়াই, গামলা, হাতা,সাইকেল ধরা পরল পৌরসভার গোডাউনে।
বারাসাত পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে সরকারি গোডাউনের ভেতর থেকে হাজার হাজার ত্রিপল বেরিয়ে এলো। যার অধিকাংশই ২০২১ বা তার আগে থেকেই এখানে পড়ে রয়েছে। যার ফলে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এমনটাই অভিযোগ।
২৬ নম্বর ওয়ার্ডের দরিদ্র বাসিন্দারা বর্ষার জলে রীতিমতো ক্ষতিগ্রস্ত। তারা জানালেন, ত্রানের জন্য বারবার পৌরসভায় আবেদন করলেও ত্রান মেলেনি। ফলে আজ তারা ক্ষোভে ফেটে পড়েন।
পৌর প্রধান সুনীল মুখোপাধ্যায় ঘটনার সত্যতা স্বীকার করলেও দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় কাউন্সিলর অভিজিৎ নাগ চৌধুরী এই বিষয়ে সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলার আগেই গা ঢাকা দিয়েছেন।
তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দার পৌরসভায় উপস্থিত হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

