তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার আধার, ভোটার কার্ড, দলিল – বর্ধমানে চাঞ্চল্য, উঠল দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৩,জুন :: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ২৩ নম্বর ওয়ার্ডের আজিরবাগান এলাকায় একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুক্রবার রাতে বিপুল পরিমাণ নথি উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদ্ধার হওয়া নথির মধ্যে রয়েছে ভোটার স্লিপ, আধার কার্ড, রেশন কার্ড, বাড়ির দলিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পার্টি অফিস খোলার পর একটি আলমারি থেকে এই সমস্ত নথি উদ্ধার হয়। বিষয়টি সামনে আসতেই এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

বিজেপির বুথ সভাপতি মনোজ সাউ দাবি করেন, “তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে বহু মানুষের রেশন কার্ড, ভোটার স্লিপ, আধার কার্ড ও বাড়ির দলিল উদ্ধার হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হত বলেও অভিযোগ রয়েছে।

বিষয়টি পুলিশকে জানানো হয়েছে”। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের স্থানীয় নেতা দিলীপ সাউ, ভরত সাউ-সহ আরও কয়েকজন নেতা এই ধরনের কাজে যুক্ত ছিলেন। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =