সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৩,জুন :: শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল শহরের দীনবন্ধু মঞ্চে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও কৃতী পড়ুয়াদের সম্মান জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
উক্ত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। তাদের হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
বক্তারা পড়ুয়াদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের জন্য উৎসাহিত করেন।মেয়র গৌতম দেব বলেন,শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ।তাঁদের সাফল্য শুধু পরিবার নয়,গোটা শহরের গর্ব।
অন্যদিকে পর্যটন মন্ত্রী শংকর ঘোষও কৃতী পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের লক্ষ্য পূরণের আহ্বান জানান ।

