প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমনির ফ্ল্যাট সিল করে দিল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: সোমবার ১৫,জুন :: এবার জনরোষ আছড়ে পরলো রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ডাঃ মুকুটমনি অধিকারীর কল্যাণীতে অবস্থিত ফ্ল্যাটে। সূত্রের খবর, কল্যাণীর বি-ব্লকে অবস্থিত তাঁর দু’টি ফ্লাটের দরজা ভাঙতে উদ্যত হন কিছু মানুষ জন।

বর্তমানে প্রাক্তন বিধায়ক যদিও সেখানে ছিলেন না। তাঁর ফ্ল্যাট গুলিতে তালা মারা ছিল। পরে কল্যাণী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছে জনরোষ আটকায়। পাশাপাশি প্রাক্তন বিধায়ক ও ওই ফ্ল্যাটের প্রোমোটারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে ওই ফ্ল্যাট দুটি দরজা খোলার চেষ্টা করেন বলে খবর।

কিন্তু যোগাযোগ না করা যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নোটিশ করে ওই ফ্ল্যাট দু’টি সিল করে দেওয়া হয়। যদিও এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা তথা বনগাঁ সাংগঠনিক জেলা সহ-সভাপতি বলেন,

উনি বিধায়ক থাকাকালীন যে সরকারি ত্রাণ সামগ্রী পেয়েছিল তা তিনি এই ফ্ল্যাটে মজুদ রেখে দিয়েছেন বলে আমাদের কাছে খবর আছে।

একই সাথে এই আবাসনে মোট তিনটি ফ্ল্যাট উনি দখল করে রেখেছেন। একটিতে মাঝেমধ্যে উনি এসে থাকেন অন্য দুটিতে তালা মারা থাকে।

তারই মধ্যে একটিতে সরকারি ত্রান সামগ্রী রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এরপর প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী কে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সম্মুখে কল্যাণী থানার পুলিশ ফ্লাটে সিল করে দিয়ে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + five =