অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোক নগর :: সোমবার ১৫,জুন :: স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ রাতে হঠাৎ করে চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়ির ভেতর থেকে ধোয়ার গন্ধ বেরোতে থাকে। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান বেশ কিছু নথিপত্র ঘরের পেছনে পোড়ানো হচ্ছে।

একদিকে খবর চাউর হতেই আরো বেশ কিছু স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকরা খবর পেয়ে চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়িতে জরো হয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ করতে শুরু করে। বিজেপি কর্মীদের একাংশ জল দিয়ে অর্ধপোড়া অবস্থায় নথিগুলো নেভানোর চেষ্টা করে।

খবর দেওয়া হয় তৎক্ষণাৎ অশোকনগর থানায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান প্রবোধ সরকারকে আটক করে থানায় নিয়ে আসে । রাতেই লিখিত অভিযোগ দায়ের হয় প্রবোধ সরকারের নামে। পুলিশ পরবর্তীতে তাকে গ্রেফতার করে।

সরকারি তথ্য লোপাট পোড়ানোর অভিযোগে গ্রেফতার করে আজ দুপুরে ১০ দিনের পুলিশের হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হবে। রাতে অশোকনগর থানায় জড়ো স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থক করা। কেউ হাতে নিয়ে আসলেন লাড্ডু কেউ নিয়ে আসলেন ডিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =