এক অন্যরকম দৃশ্য দেখল হাবড়াবাসী – রাতভর চড়া বুলডোজারের শব্দের পর আজ শুধুই ধ্বংসস্তূপ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: মঙ্গলবার ১৬,জুন :: যে হাবরা স্টেশন চত্ত্বর গতকাল সকালেও ছিল বহু মানুষের ভিড়, দোকানের ব্যস্ততা, ক্রেতাদের আনাগোনা, মানুষের কোলাহলে মুখর।

সেই চেনা ছবি আজ যেন অতীত। রাতভর চলা রেলের হকার উচ্ছেদ অভিযানের পর সকাল হতেই উঠে এসেছে এক ভিন্ন দৃশ্য।

রাস্তার ধারে স্টেশন চত্তর জুড়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙ্গা টিন, ইট, কাঠ, বাঁশ, সাটার, ও দেওয়ালের নামের সেই ভগ্নাংশ। কোথাও বা উল্টে পড়ে আছে দোকানের সাইনবোর্ড আবার কোথাও বা ভাঙ্গা কাঠামোর অবশিষ্ট। রাতের বুলডোজারের দাপট যেন এখনো প্রত্যেকটি কোনায়।

দীর্ঘ কয়েক দশক ধরে গড়ে ওঠা অসংখ্য ছোট বড় দোকান যেন একরাত্রেই মাটির সঙ্গে মিশে গিয়েছে। যেসব দোকানকে কেন্দ্র করে চলত বহু মানুষের পরিবার যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলত ব্যবসা সেই জায়গাগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ।

সকাল হতেই অনেক ব্যবসায়ীরা ফিরে আসছেন কেউ ভাঙা কাঠ টিমের শেষ অংশটুকু খুজছেন কেউবা অবশিষ্ট মাল সংগ্রহের চেষ্টা করছেন।

আবার অনেকেই নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের বহু বছরের শেষ পরিণামের পরিণতি। রাতের উত্তেজনা বিক্ষোভ বুলডোজারের শব্দ থেমে গেলেও রয়ে গিয়েছে তার চিহ্ন।

চারিদিকে শুধু নিস্তব্ধতা আর হাহাকার। সোমবার রাতের হকার উচ্ছেদ অভিযানের পর শুধু দোকান হারিয়ে যায়নি, হারিয়ে গিয়েছে, বহু মানুষের জীবিকা। ঠিকানাও হারিয়ে গিয়েছে সবকিছু তাদের স্বপ্ন। সামনে কি হবে, কিভাবে সংসার চলবে এই প্রশ্নের উত্তর এখন বহু পরিবারের কাছে অজানা।

মঙ্গলবার এর এই সকাল শুধু ভাঙ্গার চিহ্ন নয়, বহু মানুষের স্বপ্ন ভাঙার সকাল, অনিশ্চয়তা সকাল। হাবরা স্টেশন চত্বর আজ নিরবে সাক্ষী হয়ে রয়েছে এক রাতের সেই ঘটনা যা বদলে দিয়েছে বহু মানুষের চেনা ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =