পদ্মার ভাঙন রোধের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই শ্রমিকের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লালগোলা :: মঙ্গলবার ১৬,জুন :: পদ্মার ভাঙন রোধের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই শ্রমিকের। জখম হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের লালগোলা থানার রেনু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙন রোধের কাজ হচ্ছিল।কাজ চলাকালীন আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। কর্মরত শ্রমিকরা স্থানীয় আমবাগানে আশ্রয় নেয়। ওই এলাকায় শ্রমিকরা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। এক জায়গায় সাতজন শ্রমিক ছিলেন। সে সময় ওই স্থানে বাজ পড়লে পাঁচজন শ্রমিক জখম হন।

সবাইকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম আমির শেখ (২৪) ও খুরশেদ শেখ (২২)। তাঁদের বাড়ি শমসেরগঞ্জ থানার ধুলিয়ান এলাকায়। জখমদের বাড়িও সেখানেই। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =