আরটিও এবং পুলিশ সুপারের কাছে ডেপুটেশনে সারা বাংলা ইঞ্জিন ভ্যানচালক ইউনিয়নের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ১৭,জুন :: মোটর ভ্যান চালকদের ওপর পুলিশ নির্যাতনের প্রতিবাদে নদীয়া জেলা প্রশাসনিক ভবনে আরটিও অফিস এবং কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন কর্মসূচি সারা বাংলা মোটর ভ্যানচালক ইউনিয়নের।এদিন মিছিল সহযোগে নদীয়া জেলা প্রশাসনিক দপ্তরে ডেপুটেশনে হাজির হন সমস্ত ইঞ্জিন ভ্যানচালকরা। তাদের অভিযোগ রাস্তায় মোটর ভ্যানচালকদের আটকে শুধু শুধু তাদের কাছ থেকে টাকা দাবি করে পুলিশ। এছাড়াও মোটর ভ্যান চালকদের সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে স্বীকৃতি দেওয়ার দাবি তুলে এই ডেপুটেশন।

এখন থেকে অন্য অঞ্চলে মাল বহনকারী কম পয়সার গাড়ি বলতে ইঞ্জিনভ্যানই একমাত্র যানবাহন। আর সেই ইঞ্জিন ভ্যানের ওপর বিভিন্ন রকম বিধি নিশি আরোপ করে তাদের রাস্তা থেকে নামানোর পরিকল্পনা করছে পুলিশ প্রশাসন। তারই প্রতিবাদে এদিন ডেপুটেশন কর্মসূচি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 8 =