কলকাতা পুরো কাউন্সিলর কে পুরি থেকে ধরল পুলিশ – হকারদের থেকে কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদপ্রবাহ :: কলকাতা :: বুধবার ১৭,জুন :: গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সুশান্ত ঘোষ। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আত্মগোপন করে থাকার পর, ওডিশার পুরী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

তোলাবাজি সহ একাধিক গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ‘ফেরার’ ছিলেন তিনি। প্রসঙ্গত, ১০৮ নম্বর ওয়ার্ডের হকারদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে আনন্দপুর থানায় মামলা দায়ের করেন স্থানীয় হকার্স কমিটির সদস্যরা। অভিযোগ জমা পড়ার পর থেকেই সুশান্ত ঘোষ এলাকা থেকে গা-ঢাকা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 1 =