সজল দাশগুপ্ত :: সংবাদপ্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৭,জুন :: হায়দার পাড়া বুদ্ধ ভারতী বিদ্যালয়ে , বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পার্ক এর উদ্বোধন হয়ে গেল । এদিন সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়।
হায়দার পাড়া সহ গোটা শিলিগুড়ি শহরে পরিচিত বিদ্যালয়ের নাম বুদ্ধ ভারতী। এই বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী পঠন-পাঠন করে। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের সন্নিকটে টেরাই লায়নস এর তরফ থেকে একটি উদ্যানের উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়।
পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ের মধ্যে। অনেকেই এই রক্তদান শিবিরে এসে রক্তদান করেন।

