নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৭,জুন :: কলকতার ফুলবাগানের বাড়ি থেকে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ ।
সূত্রের খবর, হাউজিং ফর অল প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তবে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখান থেকে আগামীকাল তৃণমূল নেতাকে দিনহাটা থানায় নিয়ে আসা হতে পারে বলে খবর।

