নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ১৭,জুন :: কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ । কুচবিহারের মরা নদী কুটি সংলগ্ন ঢাঙধিংগুড়ি এলাকায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে
বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেই টাকা ফেরতের দাবিতেই এদিন বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

