নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডোমজুড় :: বৃহস্পতিবার ১৮,জুন :: হাওড়া ডোমজুড় বিধানসভা এলাকার নিবরা এলাকায় ১৬ জাতীয় সড়কের ধারে তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দিলো এলাকার মানুষ।
পার্টি অফিসের আড়ালে চলতো বেআইনি কাজ কর্ম। দীর্ঘদিনের অভিযোগ থাহলেও পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষিপ্ত হয়ে আজ পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় এলাকার সাধারণ মানুষ।

