বিধানসভায় বেনজির নাটক! বিদ্রোহীদের দিকেই ববি হাকিম , নজরে নয়নার আসনও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৮,জুন :: রাজ্যের নতুন বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই দেখা গেল এক অভিনব রাজনৈতিক ছবি। তৃণমূল কংগ্রেসের ভাঙনের আবহে বিধানসভার আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা।

বিশেষ করে দলের বর্ষীয়ান নেতা ববি হাকিমকে কোথায় বসানো হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিরোধী শিবিরে তৃণমূল বিধায়কদের নতুন করে বসার ব্যবস্থা করা হয়েছে। সেই আসনবিন্যাসে ববি হাকিমের অবস্থান বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিদ্রোহী শিবিরের সদস্যদের কাছাকাছি তাঁর অবস্থান নিছক কাকতালীয় নয়, বরং দলের ভেতরের সমীকরণেরও ইঙ্গিত বহন করতে পারে।

অন্যদিকে, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় এর স্ত্রী এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের আসন নিয়েও কৌতূহল দেখা যায়।

নতুন বিধানসভায় তাঁকে কোন ব্লকে এবং কোন সারিতে স্থান দেওয়া হয়েছে, তা নিয়ে অধিবেশন শুরুর আগেই জল্পনা তৈরি হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভার আসনবিন্যাস অনেক সময় দলীয় গুরুত্ব, অভ্যন্তরীণ সমীকরণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দেয়।

ফলে প্রথম দিনের এই বসার বিন্যাস ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। তবে বিধানসভার পক্ষ থেকে পূর্ণাঙ্গ আসন তালিকা প্রকাশ না হওয়ায় বিভিন্ন ব্যাখ্যা ও রাজনৈতিক জল্পনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বিরোধী শিবিরে তৃণমূলের অবস্থান ও বিদ্রোহী বিধায়কদের ভূমিকা আগামী অধিবেশনগুলিতে কী রূপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =