বোরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি বলেন, “আমি আগামী সাত দিনের মধ্যে জল বের করার চেষ্টা করব।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৮,জুন :: শহরের বৃষ্টির জলের সমস্যা সমাধানের দাবি নিয়ে এদিন বৃহস্পতিবার ১ নম্বর বোরো অফিসে ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টির ১ নম্বর মন্ডলের কর্মী-সমর্থকরা।

অভিযোগ, নির্ধারিত সময়ে বোরো অফিসে পৌঁছেও প্রথমে চেয়ারম্যানের দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা এবং বোরো অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। তবে কিছুক্ষণ পর চেয়ারম্যান উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এদিন মাল্লাগুড়ি সংলগ্ন এলাকা থেকে মিছিল করে ১ নম্বর বোরো অফিসে পৌঁছান বিজেপি কর্মী-সমর্থকরা। শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমে থাকা এবং অন্যান্য নাগরিক সমস্যা নিয়ে স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

পরে ১ নম্বর বোরোর চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি বলেন, “আমি আগামী সাত দিনের মধ্যে ৪৬ নম্বর ওয়ার্ড থেকে সমস্ত জল বের করার চেষ্টা করব। পাশাপাশি বৃষ্টির কারণে যে সমস্ত ওয়ার্ডে জল জমে থাকা ও জলনিকাশি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে, সেগুলিরও দ্রুত সুরাহা করার চেষ্টা করা হবে।”

বিজেপি নেতৃত্বের দাবি, শহরের একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই পানীয় জল ও নিকাশি সমস্যা রয়েছে।

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবিতেই এদিনের স্মারকলিপি ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করা হয় এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 9 =