নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁচরাপাড়া :: শুক্রবার ১৯,জুন :: একটি বেসরকারি স্কুল থেকে ফের উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। গত সপ্তাহেই ওই একই স্কুল থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করেছিল বীজপুর থানার পুলিশ ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ১৫ জুন রাতে ফের ওই স্কুলে তল্লাশি চালিয়ে আরও ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় উদ্ধার হওয়া মোট নগদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস সরাসরি অভিযোগ তুলেছেন, উদ্ধার হওয়া এই বিপুল অর্থ বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারীর ‘কালো টাকা’।
বিধায়কের অভিযোগ, ২০২২ সালে চিটফান্ড মামলায় সিবিআই তল্লাশির সময় থেকেই নিজেদের কালো টাকা নিরাপদ রাখতে এই ধরণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে আসছেন তাঁরা।
সুদীপ্ত দাসের দাবি, এফআইআর-এ নাম থাকা ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বিপুল পরিমাণ কালো টাকার হদিস মিলবে।
