জাকির আলী :: সংবাদ প্রবাহ :: তারকেশ্বর :: শনিবার ২০,জুন :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০-২১ জুন ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সফর করবেন। ২০ জুন বিকেল পৌনে চারটে নাগাদ (৩:৪৫ মিনিট), প্রধানমন্ত্রী হুগলি জেলার তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
তিনি পশ্চিমবঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন, সেগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এবং সেগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও, তিনি এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন।
২১ জুন সকাল সাড়ে ছ’টা নাগাদ, প্রধানমন্ত্রী মোদী কলকাতায় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি এই উপলক্ষে আয়োজিত সমাবেশেও ভাষণ দেবেন।
সকাল সোয়া ন’টা নাগাদ, প্রধানমন্ত্রী মোদী কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও নির্মিত তিনটি নৌ-জাহাজ – আইএনএস দোনাগিরি (INS Dunagiri), আইএনএস সংশোধক (INS Sanshodhak) এবং আইএনএস অগ্রয় (INS Agray)-এর আনুষ্ঠানিক সূচনা করবেন। তিনি এই উপলক্ষে আয়োজিত সমাবেশেও ভাষণ দেবেন।

