নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরতলা :: শনিবার ২০,জুন :: প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘ একক জীবনের অবসান ঘটিয়ে মায়ের অনুরোধেই আবারও নতুন করে সংসার জীবন শুরু করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব ।
বিপ্লববাবু একসময় রাজধানীতে জিম ট্রেনার হিসেবে কাজ করতেন। সেখানেই প্রথম স্ত্রী নীতির সঙ্গে তাঁর আলাপ ও পরবর্তীতে বিয়ে হয়। তাঁদের দুটি সন্তানও রয়েছে। এরপর বিজেপির (BJP) হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ এবং ২০১৬ সালে ত্রিপুরার বিজেপি সভাপতি হওয়া।
২০১৮ সালে তাঁর নেতৃত্বেই ত্রিপুরায় সরকার গড়ে বিজেপি এবং তিনি মুখ্যমন্ত্রী হন। ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর দল তাঁকে রাজ্যসভায় পাঠায় এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে তিনি সাংসদ হন।
রাজনীতির ময়দানে এই বিপুল সাফল্যের পরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিপ্লব। পাত্রী হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে

