নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ২১,জুন :: আজ ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বর্ণাঢ্য আয়োজন, অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রয়েছেন রাজ্যপাল আর. এন. রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্পিকার রথীন্দ্রনাথ বসু, উচ্চ-শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, বরানগরের বিধায়ক সজল ঘোষ সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়করা।
সকাল ৬:৩০ মিনিট নাগাদ শুরু হয়েছে রেড রোডের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ।

