লজের মধ্যে মধুচক্র চালানোর অভিযোগে লজ ঘিরে ফেলে উত্তেজনা এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২৩,জুন :: পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের রামেশ্বরপুর এলাকার একটি লজের মধ্যে মধুচক্র চালানোর অভিযোগ। ঘটনাকে ঘিরে সোমবার রাতে ব্যাপক উত্তেজনা এলাকায়।

এলাকার বাসিন্দাদের দাবি স্থানীয় এলাকায় একটি লজ রয়েছে, সেই লজে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছে লজ মালিক। মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেল আবার নতুন করে সেই ব্যবসা চলছে রমরমিয়ে। এলাকাবাসীরা লজ ঘিরে ফেলেন।এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত লজমালিক এবং কর্মচারীদের গ্রেপ্তার করতে হবে এবং এই লজে এইরকম অসামাজিক কাজ বন্ধ করতে হবে। ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ লজের বেশ কয়েকজন কর্মী এবং করে থানায় নিয়ে যায়। হাজির হয় কেন্দ্রীয় বাহিনীর পুলিশও।

অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ তরফ থেকে মধুচক্রের যে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =