টাকি পৌরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান ফারুক গাজী গ্রেপ্তার ব্যাঙ্গালোর থেকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: মঙ্গলবার ২৩,জুন :: ফারুক গাজী টাকি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান । ফারুক গাজীকে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ । ব্যাঙ্গালোর পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে ।গতকাল গভীর রাতে তাকে ব্যাঙ্গালুরুর একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয় । আজ তাকে ব্যাঙ্গালুরুর স্থানীয় আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে । এই ফারুক গাজীর বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগে এর আগে আমরা একাধিক শুনেছিলাম ।

এর বিরুদ্ধে- জোর করে জমি দখল , সরকারি জমি দখল , নদীর চর দখল , আবাস যোজনার কাঠমানি , বিরোধী দলের কর্মী সমর্থকদের হুমকি, ভোটের আগে বিরোধীদলের কর্মীদের প্রচারে বাধা, সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =