শিলিগুড়ির পৌর নিগমের নতুন প্রসাশক হলেন অভিজ্ঞ আইএএস আর বিমলা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৩,জুন :: শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক পর্বে বড় পরিবর্তন। মেয়র গৌতম দেবের ইস্তফার পর নতুন করে বোর্ড গঠনের দাবি জানিয়ে পুর কমিশনারের কাছে চিঠি দেন তৃণমূলের কাউন্সিলরা।

এরই মধ্যে রাতারাতি শিলিগুড়ি পুরনিগমের বিদ্যমান বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক হিসেবে আর. বিমলাকে নিয়োগ করা হয়। নিয়োগের পরই আজ মঙ্গলবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এই ঘটনাকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আর বিমলা । মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি পুরনিগমে পৌঁছান। ফুল ও উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানান পুরনিগমের কমিশনার অশ্বিনীকুমার রায় সহ অন্যান্য কর্মী ও আধিকারিকরা। পরে বিজেপি কাউন্সিলার অমিত জৈন সহ অন্যান্যরা তাঁকে অভ্যর্থনা জানান ।

বিমলা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন। তিনি জানিয়েছেন, বর্ষার মরশুমে যাতে কোথাও জল না জমে, সেজন্য সাফাইয়ে জোর দেওয়া হবে। সেই সঙ্গে পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবায় জোর দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, সবার সঙ্গে মিলেই কাজ করা হবে।

নতুন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে পুরসভার পরিষেবা ও উন্নয়নমূলক কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেদিকেই এখন নজর রাখছেন শহরবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − five =