নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৩,জুন :: ত্রেতা যুগে এখানে রাম সীতা এসেছিলেন ৫০০ বছর আগে । মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন । এই পবিত্র ভূমিতে এসে আমার খুব ভালো লাগলো। এখানকার উন্নতি হোক। মানুষ বেশি করে আসুক এখানে।
মালদার রামকেলি মন্দির পরিদর্শন করে এ কথা বলেন রাজ্যপাল আর এন রাবি। মঙ্গলবার মালদা সফরে এসে তিনি মালদার গৌড়ের মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত রামকেলি মন্দির পরিদর্শন করেন।

