খড়িয়া গ্রাম পঞ্চায়েতে বেহাল রাস্তা – বর্ষায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ২৪,জুন :: বর্ষার শুরুতেই জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শানু পাড়া এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।রাস্তাগুলির অবস্থা এতটাই শোচনীয় যে স্কুল পড়ুয়া এবং নিত্যযাত্রীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, রাস্তার এই দুরবস্থার কথা পঞ্চায়েত কর্তৃপক্ষকে বারবার মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে। তবে প্রশাসনের উদাসীনতায় এখনো কোনো সুরাহা মেলেনি, ফলে ক্ষোভ বাড়ছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =