তারাতলার মৃতদের পরিবার পিছু রাজ্য দেবে ১০ লক্ষ ও কেন্দ্রের দু লক্ষ – চলছে উদ্ধার কাজ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৫,জুন :: তারাতলার দুর্ঘটনা নিয়ে বিচলিত প্রধানমন্ত্রী । সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী শোকবার্তায় জানান, ‘কলকাতায় যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রত্যেকের পরিবারপিছু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।’

পাশাপাশি, দুর্ঘটনা কবলিতদের সবরকম সাহায্যের বিষয়টি নিশ্চিত করতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। অন্যদিকে, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারও।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + thirteen =