রতুয়া নিউ সার্কেলের বিজেপি শিক্ষা সেলের তরফে অবর বিদ্যালয় পরিদর্শককে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৫,জুন :: রতুয়া নিউ সার্কেলের বিজেপি শিক্ষা সেলের তরফে অবর বিদ্যালয় পরিদর্শককে সংবর্ধনা। রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার সকলের জন্য খুব লাভজনক বাজেট পাস করেছেন।

এই বাজেটে সর্বস্তরের মানুষের সুবিধে হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীরা ডিএ এর সুবিধা পাবেন। এই খুশিতে সকলে পরস্পরের মুখ মিষ্টি করালেন।বৃহস্পতিবার মালদার রতুয়া নিউ সার্কেলের বিজেপি শিক্ষা সেলের শিক্ষক শিক্ষিকারা ফুলের তোড়া দিয়ে ও উত্তরীয় পরিয়ে রতুয়া নিউ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিক শেখকে সংবর্ধনা জানালেন।

বিজেপি শিক্ষা সেল নেতৃত্ব জানান, সরকারের এই বাজেটের মাধ্যমে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে শুরু করে মিড ডে মিল ও পাঠদানের মান উন্নয়ন হবে।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া নিউ সার্কেলের বিজেপি শিক্ষা সেলের নেতা মনোজ্যোতি মিশ্র,অনুপম ঝা, সঞ্জীব যাদব, অনুপ সাহা সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 1 =