নদীতে মাছ ধরতে গিয়ে উঠল বিশাল আকারের আড় মাছ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৫,জুন :: নদীতে মাছ ধরতে গিয়ে জালে উঠল একটি বিশাল আকারের মাছ।। প্রথমে ভেবেছিলেন হয়তো বড় কাঠের গুড়ি উঠছে। কিন্তু ঝটকা মারতেই চমকে উঠল। মুহূর্তেই ভেঙে গেল টানা জালের বাশ।

কোনমতে টেনে ডাঙায় তুলতে দেখতে পান বড় ধরনের বাঘার আড় মাছ, যার ওজন প্রায় ১২ কিলোর মতন। জানা গেছে ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার জুগিভিটা ঝড়াপাড় এলাকার বাসিন্দা রাতিয়া রায় ।

প্রতিদিনের মতন মাছ ধরতে যেত ফুলবাড়ী মহানন্দা নদীতে। বৃহস্পতিবার ভোরবেলা একাই নদীর পাড়ে জাল টানছিল সেই জালে উঠলো এই মাছ। এরপর আনন্দে সেই মাছ নিয়ে ঘরে ফেরেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =