একাধিক দুর্নীতির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা বিশু ধর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৫,জুন :: একাধিক দুর্নীতির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা বিশুধর। জানা গিয়েছে, তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটা এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা জেলা পুলিশ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =