নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষ্ণ গুপ্তকে নিয়োগ করায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরুর ইঙ্গিত মিলল

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৫,জুন :: রাজ্যে পুরভোটের প্রস্তুতি নিয়ে সরকার অত্যন্ত তৎপর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, চলতি বছরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরসভায় নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ড গঠন করা হবে।

ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরসভায় নতুন বোর্ড গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এছাড়া, ওয়ার্ড পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে নতুন সরকারের।যেহেতু পুরসভা ও পঞ্চায়েত ভোট পরিচালনা এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের চূড়ান্ত দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হাতেই থাকে, তাই আর কাল বিলম্ব না করে রাজ্য সরকার রাজ্যের নতুন নির্বাচন কমিশনারের নিযুক্তি ঠিক করে ফেললো ।

এখন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষ্ণ গুপ্তকে নিয়োগ করায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরুর ইঙ্গিত মিলল। এছাড়া, বর্তমান প্রশাসকমণ্ডলীর পরিবর্তে গণতান্ত্রিক উপায়ে দ্রুত পুরবোর্ড গঠনের বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে । এতদিন তিনি সমবায় দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + nineteen =