নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: শনিবার ২৭,জুন :: মথুরাপুরের বোচাহিতে মন্দিরের চুরির ঘটনায় ব্যাপক শোরগোল। শুক্রবার দুপুরে বিষয়টি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জানা গেছে মথুরাপুরের বোচাহী এলাকায় দীর্ঘদিন ধরেই রয়েছে এক হনুমান মন্দির সেখানেই রয়েছে একটি দানপত্র।
বিগত একবছর ধরেই সেই দান পাত্রে টাকা জমা ছিল বলে দাবি স্থানীয়দের। শুক্রবার দুপুরে হঠাৎই এক শিশু দানপত্রের তালা ভাঙ্গা অবস্থায় দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে তারা দানপত্র খুলে দেখেন দান পাত্রে খুচরো পয়সা রেখে সমস্ত টাকায় নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
স্থানীয়দের অনুমান এলাকার যে সমস্ত মাদক সেবনকারীরা রয়েছে তারাই এই সমস্ত ঘৃণ্য কাজ করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, দুষ্কৃতীদের অতি শীঘ্রই গ্রেপ্তারের দাবি এবং এলাকায় টহলদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

