কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৭,জুন :: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে এলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রসঙ্গত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শুধুমাত্র শিলিগুড়ি নয় পাশাপাশি গোটা উত্তরবঙ্গে এক পরিচিত ক্রীড়াঙ্গন।

বহু ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে। অনেক নামিদামি ক্রীড়া নক্ষত্ররা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসে খেলে গিয়েছেন। এদিন বিকালে রাজ্যে ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে আসেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দুর্দশা অবহেলা ও বঞ্চনার শিকার এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। পাশাপাশি তিনি আরো জানান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কে ঢেলে সাজানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 5 =