নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মানিকচক :: শনিবার ২৭,জুন :: মানিকচকের হরিপুরে অন্নপূর্ণা যোজন ও আবাস যোজনার ঘরের নামে টাকা তোলার অভিযোগ ঘিরে রক্তারক্তি কান্ড। নাজিরপুরে বিজেপি প্রধানের বিরুদ্ধে চাকু মারার অভিযোগ স্থানীয়দের।
প্রধানের চাকুর আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি, এমনকি মহিলাদের মারধরের অভিযোগ। চাকুতে আহত ব্যক্তি দিপু ঘোষ একজন বিজেপি সমর্থক। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দেবাশীষ মন্ডলের।
পাল্টা তার উপরে পাল্টা চাকু চালানোর অভিযোগ করেছেন প্রধান।যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি থানায়।

