ধুলিয়ানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি-কে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুলিয়ান :: শনিবার ২৭,জুন :: মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি-কে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

সূত্রে জানা গিয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে কয়েকজন মহিলা সামশেরগঞ্জ থানায় কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ (FIR) দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের অগ্রগতিতে শনিবার কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডিকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনাকে কেন্দ্র করে ধুলিয়ান ও সামশেরগঞ্জ এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =