নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: রবিবার ২৮,জুন :: দেশি-বিদেশি ভক্ত সমন্বয়ে পানিহাটি মহা দধী মহোৎসব পালন ইসকন মায়াপুরে। এই উৎসব শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমও শৃঙ্খলে বেধে দেয় প্রত্যেক বছর।
চলছে আষাঢ় মাস, সামনেই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সেই উপলক্ষে আলোক শয্যায় সজ্জিত হয়ে উঠবে ইসকন মায়াপুর।
তার আগে এক অনন্য উৎসব ইসকন মায়াপুরে। শনিবার থেকে শুরু হয় পানিহাটি মহা দধী মহোৎসব, যেখানে দেশি-বিদেশি ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। আগত প্রত্যেক দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে ইসকনের তরফে।
যদিও সারা বছরই রীতিনীতি মেনে একাধিক সনাতনি রেওয়াজ থাকে মায়াপুর ইসকনে । যার অন্যতম মহোৎসব পানিহাটি মহা দধী উৎসব। শুক্রবার সকাল থেকে দূর দুরান্ত থেকে দেশীয় ভক্তবৃন্দরা এই মহোৎসবে সামিল হন, এছাড়াও বিদেশি ভক্তরাও একই সাথে মিলিত হন এই মহোৎসবে।
শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্মৃতি বিজড়িত ইসকন মায়াপুরে ও ভক্ত সমাগমের ঢল বয়ে যায় সারা বছরই, বিশেষ কিছু তিথি উপলক্ষে আরো ভক্তের ঢল নামে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে। ফলে ফুল ে সাজানো হয়েছে ইসকনের বিগ্রহকে।
প্রসাদ হিসেবে অসংখ্য ফল নিবেদন করা হয়েছে ভগবানের উদ্দেশ্যে। থাকে বিশেষ সুব্যবস্থা, ভক্তদের প্রসাদ বিতরণ যার অন্যতম দায়িত্ব থাকে ইসকন কর্তৃপক্ষের। এই পানিহাটি মহা দুধ মহোৎসব অন্যান্য রীতি রেওয়াজের থেকে কম নয়।
আষাঢ়ের মেঘের আড়ালে বৃষ্টির কনাকে উপেক্ষা করেও ভক্ত সমাগমের ঢল নামে এই বিশেষ তিথিতে। এ বিষয়ে ইসকন জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাসের দাবি, এই উৎসব শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম শৃঙ্খলে বেঁধে দেওয়ার মত। জ্ঞান শক্তি ধ্যান যার অন্যতম নাম শ্রীচৈতন্য মহাপ্রভু, তারই এক অন্যতম আবির্ভাব এই পানিহাটি মহা দধী মহোৎসব।

