হলদিয়াতে ভয়াবহ আগুন – জখম একাধিক, থমকে রইল হলদিয়া-হাওড়া ট্রেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: মঙ্গলবার ৩০,জুন :: মঙ্গলবার ভোরের দিকে হলদিয়া পেট্রোকেমের একটি পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই জায়গায় কর্মরত বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাস্থলটি হলদিয়া মেছাদা রেল লাইনের সংযোগস্থল হওয়ায় বিপদ এড়াতে আজ মঙ্গলবার সকালের হলদিয়া হাওড়া লোকাল ট্রেনটিকে সময় মতো চালানো যায়নি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার ভোর চারটে থেকে সাড়ে চারটে নাগাদ হলদিয়া রিফাইনারির দিকের রেল লাইনের কাছাকাছি ন্যাপথ্যা পরিবহনকারী একটি পাইপলাইনে আচমাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে আশেপাশে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক আগুনে ঝলসে যান।

ঘটনাটি জানতে পেরই স্থানীয়রা এবং কারখানার তরফে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দ্রুত হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনার বিষয় হলদিয়া পেট্রোকেমের তরফে জানানো হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে এই মুহূর্তে শ্রমিকদের সুরক্ষার দিক থেকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার বিষয়েও কারখানা কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়।

অন্যদিকে এই ঘটনার জেরে সব থেকে সমস্যায় পড়েছেন সাত সকালে ট্রেন ধরে হলদিয়া থেকে পাঁশকুড়া বা হাওড়া গামী প্যাসেঞ্জারেরা।

রেল লাইনের খুব কাছে থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় সুরক্ষার দিকটি নজরে রেখে হলদিয়া থেকে সকালের ট্রেনটি সময়ে ছাড়া হয়নি বলেই খবর। এর ফলে সমস্যায় পড়েছেন বহু নিত্য যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =